•• ••
অফলাইন ব্যাচের শিক্ষার্থীদের শর্তাবলি

এই চুক্তিপত্রটি ICT Expert-এর অফলাইন ব্যাচে ভর্তি হওয়ার সকল শিক্ষার্থীর জন্য প্রযোজ্য। ভর্তি হওয়ার সময় প্রতিটি শিক্ষার্থী নিচের শর্তাবলি মেনে চলতে সম্মত থাকতে হবেঃ

 

১) প্রতিটি ক্লাসে সময়মতো উপস্থিত থাকা বাধ্যতামূলক, সময়ানুবর্তিতা কঠোরভাবে অনুসরণ করতে হবে


২) ক্লাস মিস হলে সেটি excuse হিসেবে গ্রহণযোগ্য হবে না মিস করা ক্লাসের বিষয়বস্তু নিজ দায়িত্বে পূরণ করতে হবে , পরবর্তী ক্লাসে আসার আগে অবশ্যই মিস করা ক্লাসের বিষয়বস্তু সম্পূর্ণভাবে বুঝে আসতে হবে আইসিটি এক্সপার্টের সকল ক্লাস ব্যাকআপ হিসেবে ওয়েবসাইটে অথবা ইউটিউব চ্যানেলে ফ্রীতে দেওয়া আছে


৩) প্রতিটি অধ্যায় শেষ হওয়ার পর ক্লাস টেস্ট পরীক্ষা দিতে হবে পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক কেউ যদি ইচ্ছাকৃতভাবে পরীক্ষায় অংশগ্রহণ না করে তাহলে প্রতি পরীক্ষার জন্যে ৫০ টাকা করে জরিমানা দিতে হবে।  


৪) ক্লাস চলাকালীন কোনো টপিক/বিষয় বুঝতে না পারলে সেটি সেই ক্লাসের মধ্যেই পরিষ্কার করে নিতে হবেক্লাসে নতুন টপিকে যাওয়ার আগেই আগের টপিক সম্পূর্ণ ভাবে বুঝে নিতে হবে।  প্রয়োজনে শিক্ষকের কাছ থেকে অতিরিক্ত সময় নিয়ে বিষয়টি বুঝে নিতে হবে পরবর্তীতে কোন টপিক বা পড়া না বুঝলে সেটা শিক্ষার্থীর উপরই দোষ বর্তাবে


৫) ক্লাসে কোনো ম্যাথ/প্রবলেম দেওয়া হলে শিক্ষার্থীকে প্রথমে নিজে চেষ্টা করতে হবে, শুধুমাত্র স্যারের সমাধান দেখার জন্য অপেক্ষা করা যাবে না যদি সম্পূর্ণ না পারা যায় বা আংশিক করা যায়, তাহলে বাকি অংশ স্যারের সাথে মিলিয়ে শিখে নিতে হবে একবার ভালোভাবে বুঝে নিলে পরবর্তী সমস্যা নিজে নিজে সমাধানের চেষ্টা করতে হবে এই প্রক্রিয়াটি শেখার দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়ানোর জন্য বাধ্যতামূলকভাবে অনুসরণ করতে হবে


৬) সকল হোমওয়ার্ক নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে   দেরিতে জমা দিলে যুক্তিসঙ্গত কারণ থাকতে হবে


৭) ক্লাস চলাকালীন মনোযোগী থাকতে হবে শিক্ষক ও সহপাঠীদের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে এবং কোন ভাবেই ক্লাসের পরিবেশ নষ্ট করা যাবে না

 ৮) ক্লাস চলাকালীন মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকতে হবে। একান্ত প্রয়োজন ছাড়া এবং শিক্ষকের অনুমতি ব্যতীত মোবাইল ফোন ব্যবহার করা যাবে না।


আমি (শিক্ষার্থী) প্রতিশ্রুতি দিচ্ছে যে আমি নিয়মিত ক্লাসের পড়া অধ্যয়ন করবো, নিজের উন্নতির জন্য সর্বোচ্চ চেষ্টা করবো এবং এই কোর্সটি গুরুত্ব সহকারে গ্রহণ করবো আমি উপরের সকল শর্তাবলি পড়েছি, বুঝেছি এবং স্বেচ্ছায় তা মেনে চলতে সম্মত হচ্ছি